শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৬

ইঞ্জিনিয়ার আবুল কাশেম সরদারের জানাজা ও দাফন

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ইঞ্জিনিয়ার আবুল কাশেম সরদারের জানাজা ও দাফন
ক্যাপশান - ইঞ্জিনিয়ার আবুল কাশেম সরদারের জানাজায় অংশগ্রহণকারী চাঁদপুর- ৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সহ মুসল্লিরা। ছবি : ইয়াসিন ইকরাম।

চাঁদপুর শহরতলীর তরপুরচণ্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা, পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কাশেম সরদার বাবুলের

জানাজা ও দাফন সরদার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জুমা মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মাও. আব্দুল হান্নান। জানাজায় অংশ নেন চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, মোমবাতির প্রার্থী এ এইচ এম আহসান উল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জানাজার পূর্বে মরহুমের আত্মীয় রিয়াদ ফেরদৌসের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন মরহুমের ভাই আবুল হাশেম সর্দার, মরহুমের ছেলে তানজীম, সহপাঠী ইঞ্জি. দেলোয়ার হোসেন ও গোলাম মাহবুব।

আবুল কাশেম সরদার মঙ্গলবার (শবেবরাত)-এর দিন সন্ধ্যায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, মরহুমের ঘনিষ্ঠজন মোস্তফা কামাল অপু, মুকুল আনোয়ার, নাঈম হোসেন বাবু, রফিকুল মাহবুব দিপু, মেজর জেনারেল (অব.) আইয়ুব চৌধুরী, নিজাম আহমেদ, কাউছার, বেলাল চৌধুরী সহ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও মুসল্লিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়