শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫

মতলব উত্তরে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা
ছবি: মতলব উত্তরে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবিব) ও মোবারক হোসেনের নেতৃত্বে ছেংগারচর পৌর শহরের বাজার এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা আসন্ন নির্বাচনে চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে‌ ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এ সময় ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইমুন প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুর রহমান মুন্না, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি প্রিন্স সম্রাট মুস্তাকিম, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তাসভীর আহমেদ আপন, তোলারাম কলেজ ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক, ছেংগারচর কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক নিহা মনি, ইমন মোল্লা, ফরহাদ হোসেন, মো. সুজন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার'সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়