বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৬

বিশেষ কম্বিং অপারেশন

৫ কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দের পর বিনষ্ট

স্টাফ রিপোর্টার।।
৫ কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দের পর বিনষ্ট
মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জব্দ বিপুল অবৈধ জাল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) মঙ্গলবার দিনব্যাপী কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এ এলাকা হতে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল, ৪ লাখ ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১ লাখ ৯০ হাজার মিটার মশারি জাল, ১ লাখ ৯৫ হাজার মিটার কোনা জাল ও ১২ টি বেহুন্দী জাল জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ জালসমূহ চাঁদপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়