প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাশেদা আক্তারের যোগদান

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাশেদা আক্তার যোগদান করেছেন। বুধবার চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ে তিনি যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৩০তম বিসিএসের এই কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি সিলেট এমসি কলেজ থেকে রসায়ন বিদ্যায় মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড হিসেবে কাজ করেন। তাঁর স্বামী সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জননী। গতকাল তাঁকে স্বাগত ও বরণ করে নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
|আরো খবর
- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
- বইয়ের কয়েকটি প্রশ্ন শিখে পরীক্ষায় পাস করাই শিক্ষা না : অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ
- দালালের মাধ্যমে ভূমিসেবা নিতে গিয়ে প্রতারিত হবেন না : -----------অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরান শাহরীয়ার








