শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২২:২২

হাইমচরে ছোটলক্ষ্মীপুর মিনি গোল্ডকাপ টুর্নামেন্টে উত্তর আলগী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

গোলাম রাব্বানী শামীম।।
হাইমচরে ছোটলক্ষ্মীপুর মিনি গোল্ডকাপ টুর্নামেন্টে উত্তর আলগী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

হাইমচর উপজেলার ২ নম্বর আলগী উত্তর ইউনিয়ন পরিষদ মাঠে তরুণদের উদ্যোগে আয়োজিত ‘ছোটলক্ষ্মীপুর মিনি গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উত্তর আলগী স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের জন্য চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ছিলো ৪ আনা সোনা এবং রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে একটি ফ্রিজ।

এর আগে গত বছরের ৮ অক্টোবর ১৬টি দলের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় উত্তর আলগী স্পোর্টিং ক্লাব ও ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাব।

খেলার প্রথমার্ধে উভয় দলই আক্রমণ ও প্রতিআক্রমণে সমানতালে লড়লেও গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে দারুণ আক্রমণ চালায় উত্তর আলগী স্পোর্টিং ক্লাব এবং পরপর দুটি গোল আদায় করে নেয়। বিপরীতে ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাব বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে উত্তর আলগী।

নজির আহম্মেদ দেওয়ানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ-আলম (পিপিএম), হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম ফজলুর রহমান আকাশ, উপজেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ এ কাইউম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ আখন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, বর্তমান সভাপতি তানভীর গাজী, সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল দেওয়ান, সদস্য মামুন হোসেন মিশু, ওসমান হোসেন অয়ন ও সিয়াম মাঝি প্রমুখ।

হাইমচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শামীমের সাবলীল সঞ্চালনায় খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ফাইনাল খেলা দেখতে মাঠে উপচেপড়া তরুণ ও স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটেছিল। চমৎকার এই আয়োজন সফল করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে আয়োজক কমিটির সদস্য রহমান আরেফিন আকাশ, গাজী নাজিম উদ্দীন ও আক্তার বেপারীসহ সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন উপস্থিত দর্শক ও অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়