বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২০:৩২

কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ

আলমগীর তালুকদার
কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ

কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বৈশাখী শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠানের মিলনায়তনে অধ্যক্ষ কৃষিবিদ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর (বাংলা) আনাছ আল জায়েদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর সগীর আহমেদ, মো. কামরুল হাসান, উম্মে হানি, নুরুল হুদা, শাহিন আলম ও চীফ ইন্সট্রাক্টর মশিউর রহমান, অভিভাবক ও সাংবাদিক আলমগীর তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন এবং অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়