শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২২:৩৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে

ফতেপুর পূর্ব ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মতলব উত্তর প্রতিনিধি।।
ফতেপুর পূর্ব ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় লুধুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লুধুয়া গোরস্থান এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব আল ফালাকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, বিএনপি নেতা আলমগীর ঢালী, উপজেলা বিএনপির সদস্য মো. নুরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর ও লিটন পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানি জিসান, উপজেলা যুবদলের সদস্য রিয়াদ বেপারী, ১০ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাকিম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য মোকাদ্দাস পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুম্মান তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় নেতা-কর্মীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন।

সমাবেশে ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়