সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫২

পুষ্পাঞ্জলি সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিভিল জজ শুভ ইসলাম

তাইয়্যেব।।
পুষ্পাঞ্জলি সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিভিল জজ শুভ ইসলাম

চাঁদপুর শহরের কুমিল্লা রোডে অবস্থিত পুষ্পাঞ্জলি সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা জজশিপের সিভিল জজ শুভ ইসলাম। রোববার সন্ধ্যায় তিনি এই পূজামণ্ডপ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে সিভিল জজ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, সাজসজ্জা এবং আয়োজন ঘুরে দেখেন। মণ্ডপের চমৎকার পরিবেশ ও সুশৃঙ্খল আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি মণ্ডপ কমিটির সদস্য ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুষ্পাঞ্জলি সংঘের সভাপতি সুধীর পর্বত, সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক লাল দেবনাথ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ মজুমদারসহ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনশেষে তিনি মণ্ডপ প্রাঙ্গণ ত্যাগ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষে সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা জানান সিভিল জজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়