প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০:৫৮
চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে (৩য় তলায়) এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও সাংবাদিকতার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকগণ ও স্থানীয় পত্রিকার সম্পাদকগণ ঐক্যবদ্ধ রয়েছেন।
তিনি বলেন, সকলের সহযোগিতায় প্রেস ক্লাবের কার্যক্রম সুন্দরভাবে চলছে। বর্তমান সময়ে সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করছে। প্রেস ক্লাবের সভার সিদ্ধান্তের আলোকে মাঠে যারা অপসাংবাদিকতা করে, তাদের বিষয়ে মনিটরিং জোরদার করা হয়েছে। অচিরেই মাঠপর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের প্রেস ক্লাবে ডাকা হবে। মাঠপর্যায়ে পেশাদারত্ব বজায় রেখে কাজ করতে হবে; কোনোক্রমেই সাংবাদিকদের মান ক্ষুণ্ন করা যাবে না। প্রেস ক্লাব সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে এবং প্রেস ক্লাবের বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বি এম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা; সিনিয়র সদস্য মুনির চৌধুরী; সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, কাদের পলাশ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, মোরশেদ আলম, তালহা জুবায়ের; কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা এবং কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য আলম পলাশ, ফারুক আহম্মদ ও জাকির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য মো. নেয়ামত হোসেন, সদস্য এ কে আজাদ, মোহাম্মদ ইলিয়াস পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী।








