প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০২:১৯
আজ শহীদ উল্লাহ মাস্টারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

শিক্ষাবিদ ও প্রগতিশীল ব্যক্তিত্ব শহীদ উল্লাহ মাস্টারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
|আরো খবর
শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সমাজ সংস্কারক, সংস্কৃতি ও প্রগতিশীল ব্যক্তিত্ব, বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শহীদ উল্লাহ মাস্টারের আজ শনিবার (১ আগস্ট ২০২৬) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১ আগস্ট সর্বজনশ্রদ্ধেয় এই শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও ছাত্র-ছাত্রীকে কাঁদিয়ে না ফেরার দেশে চিরবিদায় নিয়ে চলে যান।
শহীদ উল্লাহ মাস্টারের ৬ষ্ঠ মৃত্যু্বার্ষিকী উপলক্ষে সুরাইয়া শহীদ উল্লাহ ফাউন্ডেশন শোক ব্যানার করেছে। শহীদ উল্লাহ মাস্টার তাঁর জীবদ্দশায় এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন।
৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পারিবারিকভাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
শহীদ উল্লাহ মাস্টারের ১ ছেলে ও ১ মেয়ে।
ছেলে ড. আবু আলী ইবনে সিনা শুভ বিশ্বব্যাপী বিজ্ঞানী হিসেবে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন। তিনি মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু আছে কিনা তা দশ মিনিটে পরীক্ষা করার যন্ত্র আবিষ্কার করেছেন। ড. ইবনে সিনা অস্ট্রেলিয়া ও আমেরিকায় অধ্যাপনা করছেন। মেয়ে ড. শিখা অনির্বাণ অনি অস্ট্রেলিয়ায় অধ্যাপনায় রয়েছেন।
ডিসিকে /এমজেডএইচ








