বুধবার, ০৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:২৮

তিনদিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপনে

জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও দেশাত্মবোধক পরিবেশনায় ছিলো মুখর

কবির হোসেন মিজি
জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চঁাদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপিত হয়েছে। গত ২ থেকে ৪ জুলাই ২০২৬ (বৃহস্পতি, শুক্র ও শনিবার) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি জাতীয় পর্যায়ের আয়োজনের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন হয়। একই সঙ্গে চঁাদপুরে স্থানীয় পর্যায়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জাতীয় কবির সাহিত্য, সঙ্গীত ও চেতনার নানা দিক তুলে ধরা হয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চঁাদপুর-৪ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে চঁাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। এছাড়াও সমবেত কণ্ঠে গান পরিবেশনা ও দলীয় নৃত্যানুষ্ঠান দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিলো পুরস্কার বিতরণী এবং অতিথি শিল্পীদের পরিবেশনা।

এ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করে তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী পর্বটি উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

জানা যায়, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদী দর্শন ও মানবিক মূল্যবোধকে সমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এ উৎসবে স্থানীয় শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো লক্ষণীয়।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিন দিনব্যাপী এই উৎসব চঁাদপুরের সাংস্কৃতিক অঙ্গনে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়