মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৯:৪৯

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবের বর্ষবরণ

অনলাইন ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবের বর্ষবরণ

চাঁদপুর প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে৷ ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) সকাল ৮টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ১৪৩৩ বর্ষের প্রথম সকালে পদার্পণ করলাম। আমাদের মাঝ থেকে ১টি বছর হারিয়ে গেছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই। নতুন বছরে আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাং মুক্ত চাঁদপুর গড়তে চাই। নতুন সরকারের পক্ষে এই নতুন বছরে জাতিকে আমরা যে প্রত্যাশার কথা শুনিয়েছি, যা বলেছি তা যেন পালন করতে পারি। সবার সহযোগিতা নিয়ে চাঁদপুর-৩ কে আমরা যেন সুন্দরভাবে গড়তে পারি--এ প্রত্যাশা রেখে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, আমি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠান। পহেলা বৈশাখের শুরুতে বর্ষবরণ করে নিতে চাঁদপুর প্রেস ক্লাব এ আয়োজন করায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, পুরানো দিনের গ্লানি ও হতাশা আমরা যেন ভুলে যাই। সবকিছু যেমন নতুন করে উঠবে, আমাদের প্রাণে নতুন প্রাণের সঞ্চার হবে। দেশটাকে নতুন করে সাজাতে আমাদের মনে যেন সেই প্রচেষ্টা আসে। আগের দিনের দুর্নীতি, চাঁদাবাজি, মব কালচার যতো কিছু আছে, এগুলো সব যেন আমরা ভুলে যাই। সব কিছু পেছনে ফেলে নতুন সব কিছু ভাবতে শিখতে হবে। যাতে করে আমরা বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে পারি।

প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁর সভাপতির বক্তব্যে বলেন, সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা। আমরা ১৪৩২ পেরিয়ে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করেছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবার সহ প্রত্যেককে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ আন্তরিক ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোগল সম্রাটের আমল থেকে এ বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে৷ এটা আমরা বাঙালি জাতি জীবনে ধারণ করছি৷

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির,

সিনিয়র সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদ, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়সিন ইকরাম, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জামাল সাকিব, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল ও দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লটন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য ইলিয়াছ পাটওয়ারী, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, প্রেস ক্লাবের সদস্য নেয়ামত হোসেন, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল-আমিন ভূইয়া, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক কে এম মাসুদ, এটিএন নিউজের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালীসহ আমন্ত্রিত রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও পরিবারবর্গ, সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

চাঁদপুর প্রেসক্লাবের এ বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা ভাত, রূপ চাঁদা মাছ, ভর্তা, মুরগী, খই, বাতাসা, মিষ্টি, দধি, জিলাপীসহ নানা আপ্যায়নে আগত অতিথি ও সাংবাদিকদের আপ্যায়িত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়