রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২১:০৫

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

'সফল উদ্যোক্তা ও জননেতা হিসেবে তিনি চাঁদপুরের উন্নয়ন ও সিরামিক শিল্পে অনুকরণীয় অবদান রেখে গেছেন'

বিশেষ প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
ছবি: স্মরণসভায় বক্তব্য রাখছেন হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শাহরিয়ার জিয়াউল হক জিকো।

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, হক ওভারসিজ লিমিটেড এবং হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম জি এম ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় বনানীস্থ হক ওভারসিজ লিমিটেডের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BCMEA)-এর সভাপতি এবং মুন্নু সিরামিকসের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

​ আরিফ হোসেন, চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক এবং গফুর ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য, লাকসাম।

​অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুমের পুত্র এবং হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার জিয়াউল হক জিকো।

​স্মরণসভায় বক্তারা মরহুম জি এম ফজলুল হকের বর্ণাঢ্য কর্মজীবন, ব্যবসায়িক সততাসমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, একজন সফল উদ্যোক্তা এবং জননেতা হিসেবে তিনি চাঁদপুরের উন্নয়ন ও দেশের সিরামিক শিল্পে অবদান রেখে গেছেন তা অনুকরণীয় হয়ে থাকবে।

​আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। মাহফিলে দেশের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্য ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়