প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:১৭
চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সম্মানিত সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঈদ বাজার (উপহার) বিতরণ করা হয়েছে।
|আরো খবর
সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর ১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ঈদের বাজার (উপহার) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান, সদস্য ওয়াদুদ রানাসহ অন্যরা।
উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ বাজার (উপহার) সংগ্রহ করে নিতে সদস্যদের অনুরোধ করেছেন প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। সেই সাথে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিককে আগাম ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।




