বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬

চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

ফরিদগঞ্জ ব্যুরো
চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু (৭১)-কে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলাধুলা করছিল। এ সময় তাকে চকলেট দেওয়ার কথা বলে দোকানে ডেকে নেন হাবিবুর। এরপর দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়