মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি।।
৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

চাঁদপুর শহরের গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৫ গ্রাম গাঁজাসহ মো. জুমান খান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর দক্ষিণ গুনরাজদী এলাকার মেসার্স মদিনা স্টোরের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার জুমান খান চাঁদপুর সদর উপজেলার বহরিয়া লক্ষ্মীপুর এলাকার শাহজাহান কবিরাজ বাড়ির হান্নান খানের ছেলে।

বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আসামির কাছ থেকে খবরের কাগজে মোড়ানো ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা। মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়