প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭
কচুয়ায় ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৫ দিনের কারাদণ্ড

কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মো. সুমন মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
|আরো খবর
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কালচো গ্রামের প্রধানিয়া বাড়ির সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়া পূর্ব কালচোঁ গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত মকবুল হোসেন প্রধানিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে কচুয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছিরের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালতে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় সুমন মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া।








