প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:২৪
কুমিল্লায় কোতয়ালীতে র্যাবের অভিযানে ২৯.৫ কেজি গাঁজা ও ৫০০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শাহানাজ বেগম (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২ । গত ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
|আরো খবর
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে সাড়ে ২৯ কেজি গাঁজা, ১২ বোতল ইসকুফ এবং ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত শাহানাজ বেগম কুমিল্লার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী ।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলেন ।
র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে । গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।








