বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৬:৩২

মতলবে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মতলবে গ্রেফতার হওয়া তিন মাদক ব্যবসায়ী।

মতলব দক্ষিণ উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আওলাদ খানসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। পাঁচঘোড়িয়া গ্রামের ৭ মাদক মামলার আসামি মো. আওলাদ খান (৪৭)কে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেতুন্দি গ্রামের কাইয়ুম সরকার মুন্না (৩৮)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া ওই রাতের ৪ টার দিকে উপজেলার উপাদি ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের আরব আলীর মুদি দোকানের সামনে থেকে নোমান মিজি ( ৩৯) কে ২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়