শনিবার, ২৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২০:২৫

ফরিদগঞ্জ থানা পুলিশের সফল অভিযান

বৃদ্ধের হত্যা মামলার চার আসামী গ্রেফতার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি জমাদ্দার বাড়ির বৃদ্ধ আলী হায়দার মজুমদার হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারনামীয় চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে একটি অভিযানকারী দল তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

পুলিশ মিডিয়া সেল, চাঁদপুর কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলো : মামলার প্রধান আসামি ইসমাইল হোসেন (৪২), পিতা- শফিউল্লাহ মজুমদার, ২নং আসামি মো. ফিরোজ (৩৮), পিতামৃত- কলিম উল্লাহ মজুমদার, ৪নং আসামি হাজেরা বেগম (৬০), স্বামী মৃত- কলিম উল্লাহ মজুমদার ও ৫নং আসামি মোসা. ফাতেমা বেগম প্রকাশ দুলালী (৪০), স্বামী মো. ইসমাইল হোসেন। এদের সবার বাড়ি গুপ্টি জমাদ্দার বাড়ি।

উল্লেখ্য, গত ২৩ মার্চ ২০২৬ (সোমবার) ফরিদগঞ্জ উপজেলাধীন গুপ্টি জমাদ্দার বাড়ির পারিবারিক কবরস্থানের জায়গার গাছ কাটা নিয়ে প্রতিবেশীর মারধরের শিকার হয়ে আলী হায়দার মজুমদার (৬২), পিতা-মৃত সেরাজুল হক মজুমদার, সাং-গুপ্টি (জমাদ্দার বাড়ি), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর মারা যান। এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে হত্যা মামলা রুজু হয়। মামলা নং-৪৩, তারিখ-২৫/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৩০২/৩৪/১১৪ পেনাল কোড।

মামলা রুজু হওয়ার পর তদন্তকারী অফিসার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। একই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়। আসামিদেরকে আলী হায়দার হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়