বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২০:৩৭

ফরিদগঞ্জে ১২ মাদক মামলায় অভিযুক্তসহ দু মাদক কারবারি আটক

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে ১২ মাদক মামলায় অভিযুক্তসহ দু মাদক কারবারি আটক

ফরিদগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দু মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে আরিফ হোসেনের (৩০) বিরুদ্ধে কমপক্ষে ১২টি মামলা রয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. আরিফ হোসেন (৩০)কে আটক করে। আটক আরিফ হোসেন বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় এলাকার মিজি বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আরিফের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১২টি মামলা রয়েছে।

এদিকে একই ইউনিয়নের মদনেরগাঁও এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ শামসুল হক মজুমদার (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। সে লোহাগড় এলাকার মজুমদার বাড়ির ইউনুছ মজুমদারের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দু মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়