বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ঘটনাটি রহস্যজনক

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নুরজাহান বেগমের মরদেহের সুরতহাল প্রস্তুত করছে পুলিশ।

ফরিদগঞ্জে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা অবস্থায় পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহদ গ্রামে এ ঘটনা ঘটে।  নুরজাহান বেগম ওই গ্রামের সজিদ বাড়ির কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী, তিনি ৪ সন্তানের জননী। খবর পেয়ে বিকেল ৩ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এর আগে নুরজাহান বেগমকে তার নিজ বসতঘরের টয়লেটে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের কলেজ পড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা বলেন, প্রতিদিনের ন্যায় আমি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে গৃদকালিন্দিয়া কলেজে চলে যাই। দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে দেখি আমাদের ঘরের দরজা বন্ধ, মাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির এক চাচাতো বোনকে আমার কাছে থাকা তার ঔষধ দিয়ে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে আসলে দরজা খোলা দেখি। এ সময় ঘরে প্রবেশ করে মাকে খোঁজ করার এক পর্যায়ে দেখি, টয়লেটে গলাকাটা অবস্থায় মা পড়ে আছেন। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা আসলে মাকে হাসপাতালে নিয়ে আসি।

এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি এনজিওর লোকজন তাদের বাড়িতে এসে বসে থাকতো টাকার জন্যে। ঘটনার দিন সকালেও তার বাড়িতে এনজিওর লোকজন আসে, তবে কোন্ এনজিও  তার নাম তিনি বলতে পারেন নি। সে কারণে ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা না আত্মহত্যা তা বের হওয়া প্রয়োজন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. মোর্শেদ আখন জানান, গলা কাটা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সংবাদ পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে, মৃতের গলায় গভীর জখমের চিহ্ন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়