সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চীফ প্রসিকিউটরকে চাঁদপুর প্রেসক্লাব সভাপতির অভিনন্দন

স্টাফ রিপোর্টার।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চীফ প্রসিকিউটরকে চাঁদপুর প্রেসক্লাব সভাপতির অভিনন্দন

মহামান্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, হবিগঞ্জের কৃতী সন্তান অ্যাড. আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি চাঁদপুরবাসীর নিকটাত্মীয় হওয়ায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্যে আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হলো।

একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, সিনিয়র অ্যাড. আমিনুল ইসলাম চাঁদপুরের কৃতী সন্তান, হবিগঞ্জ-মাধবপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. সুফিয়া আক্তার হেলেনের স্বামী ও চাঁদপুরের কৃতী সন্তান, সাবেক দু বারের এমপি এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরার ভগ্নিপতি।

জানা গেছে, তিনি সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়