বুধবার, ০৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০:১৪

চাঁদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

সোমবার (৬ অক্টোবর ২০২৫) গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম কুমারডুগি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আবিদ (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৬ পিস ইয়াবা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়