বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

তোমার হাসি

জহিরুল ইসলাম
তোমার হাসি

তোমার হাসি যেন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র!

নিমিষেই বিদীর্ণ করে দিতে পারে আমার পাললিক হৃদয়;

আমি গলে যাই হিমালয়ের বরফের মতো।

তোমার চোখ দুটি যেন ধনুকের ফলা!

ওই খুনি দৃষ্টিতে তাকালেই মায়ায় আটকে যাই;

ওই খুনি দৃষ্টিতে তাকিয়ে থাকাতে কারফিউ জারি করা হোক।

তোমার এলো কেশ যেন এক টুকরো সবুজ গালিচা,

আমি তাতেই গভীর এক ঘুমের শূন্যতা দেখি রোজ।

ইচ্ছে জাগে ছোট্ট ঘাসফড়িং হয়ে ছুঁয়ে দেই এই কেশগুচ্ছ তোমার,

আফিমের মতো ঘোর মিশে থাকে আমার বিস্ময় চোখে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়