শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৫

মতলব সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ

জিএম আবদুল কাদির
মতলব সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ
ছবির ক্যাপশন : মুন্সীরহাট সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মুনাজাতরত অতিথিবৃন্দ। ছবি : জি এম আবদুল কাদির।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাটে সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়-এ এক বিদায় ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কালাম হাজরা এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর মাস্টার, মো. তৈয়ব আলী হাজরা, মো. আবু বক্কর সিদ্দিক (আবু গাজী) এবং ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. মফিজুল ইসলাম মিয়াজী

সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহম্মদ। এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা জান্নাত আক্তার

অধ্যয়নরত ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তার এবং নবম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন অনুশ্রী রাণী সরকার এবং মানপত্র পাঠ করেন সাদিয়া হোসেন

অনুষ্ঠান শেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মো. ইসহাক তালুকদার। পরে তবররুক বিতরণ করা হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়