বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:২৬

ফরিদগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

অনুপস্থিতির হার বেশি

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

বুধবার (১৫ এপ্রিল ২০২৬ ) থেকে সারা দেশে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। ফরিদগঞ্জ উপজেলার ৪টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষায় অনুপস্থিতির হার কিছুটা বেশি বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

উপজেলা শিক্ষা অফিস জানায়, ফরিদগঞ্জ উপজেলার সরকারি ১৯০টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৪৫টি প্রতিষ্ঠানের ২ হাজার ২১৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। উপজেলা সদরের ৪টি কেন্দ্রে যথাক্রমে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, মজিদিয়া কামিল মাদ্রাসা ও ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেজন্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে যাতে বিঘ্ন না ঘটে সেজন্যে পরীক্ষার সাথে হলের দায়িত্বপ্রাপ্ত ছাড়া আর কেউই কক্ষে প্রবেশ করতে পারে নি।

উল্লেখ্য, এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, দ্বিতীয় দিনে ১৬ এপ্রিল ইংরেজি, তৃতীয় দিন ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়