বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০০:৩১

বর্ষবরণে আল আমিন একাডেমী ছাত্রী শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
বর্ষবরণে আল আমিন একাডেমী ছাত্রী শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে আল আমিন একাডেমী, চাঁদপুর ছাত্রী শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ইনচার্জ ফারজানা আক্তারের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন একাডেমির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের প্রাক্কালে বলেন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। পৃথিবীতে একমাত্র আমরাই এই ভাষার জন্যে জীবন দিয়েছিপহেলা বৈশাখ বছরের প্রথম দিন। দিনটিকে স্মরণীয় রাখতে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নানা আয়োজনে আমরা বর্ষবরণ করে থাকি। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাংলার চিরচেনা ঐতিহ্য তুলে ধরি। এটি একটি শিল্প। এই শিল্পচর্চার মাধ্যমে তোমরা তোমাদের প্রতিভাকে মেলে ধরবে ।

IMG 20260414 WA0280

একাডেমীর ছাত্রী শাখার সহকারী শিক্ষক জিন্নাত আরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রীশাখার কলেজ শাখার ইনচার্জ আয়েশা সিদ্দিকী ও মাধ্যমিক শাখার ইনচার্জ ফাতেমা বেগম। ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়