মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৯:৫৩

মালয়েশিয়া যাওয়ার ৪ মাসেই লাশ হলো ফারুক সর্দার

কামরুজ্জামান টুটুল।।
মালয়েশিয়া যাওয়ার ৪ মাসেই লাশ হলো ফারুক সর্দার

পুরো ৫ লাখ টাকা দেনা করে জীবন সাজাতে মালয়েশিয়াতে পাড়ি জমান ফারুক সর্দার (৩০)। গত রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে মালয়েশিয়ার ফাহাং এলাকার নিজ কর্মস্থলে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি। ফারুক হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর সর্দার বাড়ির মৃত আব্দুল মজিদ সর্দারের মেঝো ছেলে।

নিহতের বড়োভাই মোবারক সর্দার জানান, মালয়েশিয়া যাওয়ার আগে ভাইযের সাথে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরেই সে

ধার-দেনা করে মালয়েশিয়া চলে যায়। গত রোববার বিকেলে নিজের কর্মস্থলে স্ট্রোক করলে সহর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বর্তমানে তার মরদেহ সেখানে একটি হাসপাতালের ফ্রিজে রয়েছে। সেখানে আমার ছোট ভাই হাসান কাজ করে, সে ফারুকের লাশ পাঠানোর জন্যে দৌড়াদৌড়ি করছে।

মোবারক কান্না জড়িত কণ্ঠে বলেন, সরকার আমার ভাইয়ের লাশ দেশে পৌঁছানোর ব্যবস্থা করে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, নিহতের ভাই আমার কাছে এসেছে সার্টিফিকেট নিতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়