প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:২৮
মহামায়া বাজারে বৈশাখী মেলা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের প্রসিদ্ধ মহামায়া বাজারে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপনে মেলা বসেছে। মেলাটি জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধে উঠে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। মহামায়া বাজার এলাকা ও আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ একযোগে মেতে উঠেছে বৈশাখী মেলা উৎসবে। অতীতের গ্লানি, বেদনা ও ব্যর্থতাকে পেছনে ফেলে এ এলাকার মানুষ এগিয়ে চলছে নব উদ্যমে ও নব প্রত্যয়ে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গত বছরের চেয়ে এবার অনেক বেশি বেচাকেনা হয়েছে, আবার ক্রেতা উপস্থিতি
|আরো খবর
তুলনামূলকভাবে বেড়েছে বলে জানিয়েছেন বেশ ক'জন ব্যবসায়ী ও বাজার ইজারাদার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।







