বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৫৬

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৭০১

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৭০১

সারা দেশের ন্যায় হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত পরীক্ষার প্রথমদিন বুধবার (১৫ এপ্রিল ২০১৬) উপজেলার ২টি কেন্দ্রে ৭০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। ১ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৩৪ জন অংশগ্রহণ করে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এদিন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অনুপস্থিতির ৭০১ জনের মধ্যে ছাত্র ২৩০ জন ও ছাত্রী ৪৭১ জন।

অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, যেসব শিক্ষার্থী বৃত্তির জন্যে নিবন্ধন করেছে তারা এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এর মধ্যে অনেক শিক্ষার্থীর কাছে পুরাতন বইগুলো নেই। যার ফলেই অনেক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়