শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২৩:১৫

চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির একাদশ বার্ষিক সাধারণ সভা

এমরান হোসেন লিটন।।
চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির একাদশ বার্ষিক সাধারণ সভা

চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির একাদশ (১১তম) বার্ষিক সাধারণ সভা সদস্যদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ, নতুন বিনিয়োগ পরিকল্পনা এবং পরবর্তী বছরের অডিট রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে সমবায় বিধিমালা-২০০৪ অনুযায়ী অনুষ্ঠিত হয়। সভায় শেয়ার, সঞ্চয়, আমানত ও ঋণের তথ্য পর্যালোচনা করে সমিতির ভবিষ্যৎ উন্নয়ন ও লাভজনক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বার্ষিক সাধারণ সভার প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমিতির ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন খান সমিতির বার্ষিক সাধারণ সভার ওপর বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। এই সভার মাধ্যমে দশম বার্ষিক সাধারণ সভার পর থেকে বর্তমান সময় পর্যন্ত আয় এবং ব্যয়ের হিসাব পেশ করা হয়। পরে সমবায় আইন-২০০১ (সংশোধিত ২০১৩) অনুযায়ী অডিট বা নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং শেয়ার মূলধন ও সঞ্চয় আমানতের উপর মুনাফা লভ্যাংশের উপর আলোচনা করা হয়। এছাড়া সাধারণ সভায় সদস্যদের জন্যে ঋণের সর্বোচ্চ সীমা ও নতুন প্রকল্পের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ও মাহফুজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. বিলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম রহমান শামীম, চাঁদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন্নাহার। উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সমবায় পরিদর্শক নূরে আলম, সমিতির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন লিটন, মো. খালেদ খান, মো. জাহাঙ্গীর হোসেন গাজীসহ সমিতির বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী ও সমিতির শেয়ার হোল্ডারগণ।

উল্লেখ্য, এদিন চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ এবং শেয়ার হোল্ডারগণকে সমিতির জন্যে ভালো ভূমিকা রাখার কারণে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া একইদিন সমিতির বিভিন্ন সদস্যদের মেধাবী সন্তানদের মেধা পুরস্কার দিয়ে আগামীতে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার জন্যে উৎসাহিত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়