প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২১:০৮
জসিম উদ্দিনকে চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সংবর্ধনা

দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ লাভ করায় তাঁকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন।
এই গৌরবময় অর্জনে শনিবার (২১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জের কৃতী সন্তান মো. জসিম উদ্দিন শেখের এই অসামান্য অর্জন সমবায় আন্দোলনকে আরও বেগবান করবে এবং দেশের অন্যান্য সমবায়ীদের অনুপ্রাণিত করবে বলে তারা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মো. জসিম উদ্দিন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ গ্রহণ করেন।
সূত্র : চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ফেসবুক পেইজ।








