রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৪:২৮

ব্রিটিশ নাগরিকের সাথে ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি’র শুভ বিবাহ সম্পন্ন

কচুয়া প্রতিনিধি
ব্রিটিশ নাগরিকের সাথে ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি’র শুভ বিবাহ সম্পন্ন
ঢাকার অফিসার্স ক্লাবে ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি’র বিয়ের অনুষ্ঠান।

কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইসহাক সিকদার এবং শাহানা দম্পতির কন্যা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি’র বিবাহ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাতে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে জমকালো আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বর ব্রিটিশ নাগরিক ক্রেসেনজো প্রোটো ও বারবারা ফ্লেসের জ্যেষ্ঠ পুত্র। তিনি পরিবারের সম্মতিতে ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিয়ের পিঁড়িতে বসেন। বর্তমানে তাঁর নাম রাখা হয়েছে মোহাম্মদ মজিবুর রহমান। বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাও. ড. কাফিল উদ্দিন সরকার সালেহী এবং ১০ জন হাফেজে কুরআনের উপস্থিতিতে বিয়ের আকদ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও পরিবারের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই শুভক্ষণে নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করেছেন উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি তাঁদের জীবনের প্রতিটি দিন ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সৌহার্দ্যে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা সবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়