রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২২:৩৮

চ্যানেল ওয়ান টেলিভিশনের ডিজিটালের চাঁদপুর জেলা প্রতিনিধি হলেন অমরেশ দত্ত জয়

চ্যানেল ওয়ান টেলিভিশনের ডিজিটালের চাঁদপুর জেলা প্রতিনিধি হলেন অমরেশ দত্ত জয়
অনলাইন ডেস্ক

চ্যানেল ওয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অমরেশ দত্ত জয়।

২১ নভেম্বর ২০২৬ (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র, আইডি কার্ড ও লোগো তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। অমরেশ দত্ত জয় এর আগে নাগরিক টিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক কালবেলা ও রাইজিংবিডির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি স্থানীয় দৈনিক চাঁদপুর সময় পত্রিকার বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ১৫ বছর ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করে জেলায় নিজের পরিচিতি ও শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। এর আগে দৈনিক সংবাদে জেলা প্রতিনিধিসহ জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে কাজ করেছেন।

জানা গেছে, অমরেশ দত্ত জয় ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে বর্তমানে এলএলএম (ল’ মাস্টার্স) অধ্যয়নরত। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান এবং চাঁদপুর শহরের স্থায়ী বাসিন্দা।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অমরেশ দত্ত জয় বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে চ্যানেল ওয়ান টেলিভিশন নিজস্বতা ধরে রেখে দারুণ কাজ করছে। এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নতুন দায়িত্ব পাওয়ায় ভালো লাগছে। চেষ্টা থাকবে নিজের মেধা ও শ্রমের মাধ্যমে নতুন করে জানান দেওয়ার। এই পথচলায় চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সব পর্যায়ের সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি।’--প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়