প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৭:১৬
চাঁদপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু

চাঁদপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি স্ক্রিনিং) শেষে যোগ্য বিবেচিত প্রার্থীদের নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-পুলিশ সদস্যরা দিনব্যাপী এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখা হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।








