সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৬:০৬

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর ২০২৬) উপজেলার গাজীরগাছখলা গ্রামের সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা এলাকার শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ডাকাত দলের ওই দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাঠের বাটযুক্ত তিনটি রামদা, একটি তালা কাটার যন্ত্র (কাটার), চারটি লোহার রড এবং চারটি কালো রঙের মাঙ্কি ক্যাপ বা স্কি মাস্ক উদ্ধার করা হয়।

এ ঘটনায় মতলব উত্তর থানায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের পলাতক সহযোগী ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়