সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:০৩

টিউবওয়েল চুরি, এবার লোহার খাঁচায় বন্দি!

আব্দুল্লাহ আল মামুন।।
টিউবওয়েল চুরি, এবার লোহার খাঁচায় বন্দি!

বারবার চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে অবশেষে টিউবওয়েল রক্ষায় অভিনব ব্যবস্থা নিয়েছেন স্থানীয়রা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার নিশ্চিন্তপুর যাত্রী ছাউনির পাশে স্থাপিত একটি গভীর নলকূপের চারপাশে চারটি কংক্রিটের পিলার নির্মাণ করে লোহার রড দিয়ে তৈরি করা হয়েছে শক্ত সুরক্ষা বলয়

স্থানীয় সূত্রে জানা যায়, জনসাধারণের ব্যবহারের জন্যে স্থাপিত এই টিউবওয়েলটি এর আগে দু দফা চোরের কবলে পড়ে। প্রতিবারই টিউবওয়েলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে। বারবার মেরামত ও নতুন যন্ত্রাংশ সংযোজনের পরও চুরির ঘটনা বন্ধ না হওয়ায় এলাকাবাসী নিজেরাই এর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেন।

ছবিতে দেখা যায়, টিউবওয়েলের চারদিকে চারটি মজবুত পিলার স্থাপন করে লোহার রডের জাল তৈরি করা হয়েছে, যাতে সহজে কেউ যন্ত্রাংশ খুলে নিতে না পারে। স্থানীয়দের মতে, জনসেবামূলক স্থাপনা রক্ষায় এমন ব্যবস্থাগ্রহণ করতে হওয়া যেমন দুঃখজনক, তেমনি এই দৃশ্য চোরদের দৌরাত্ম্যেরও একটি বাস্তব চিত্র তুলে ধরে।

এলাকাবাসী জানান, একটি সাধারণ টিউবওয়েলও যদি বারবার চুরি হয়, তাহলে জনসাধারণের সম্পদ রক্ষায় আরও কঠোর নজরদারি প্রয়োজন। আমরা বাধ্য হয়েই এই সুরক্ষা বলয় তৈরি করেছি।

সচেতন মহলের অভিমত, সরকারি ও জনকল্যাণমূলক স্থাপনা রক্ষায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনগণের অংশগ্রহণও জরুরি। নিশ্চিন্তপুরের এই ব্যতিক্রমী উদ্যোগ সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনে দিয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়