বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৪

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক আনোয়ার মিয়া, যাত্রী জয় সিং ও পাপ্পু নায়েক নামের ৩জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টা ৪০ মিনিটের দিকে শ্রীমঙ্গল সাতগাঁও পুলিশ ফাঁড়ি এলাকায় ময়মনসিংহগামী আলম এশিয়া নামের একটি বাস সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় সিএনজির চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে সাতগাঁও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়