বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ২২:২৬

এক যুগে পদার্পণে রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাবের সেলাই মেশিন বিতরণ

এক যুগে পদার্পণে রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাবের সেলাই মেশিন বিতরণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাবে'র ১ যুগে পদার্পণ উপলক্ষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) রামগঞ্জ থানা রোডস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান সংগঠনটির মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাব শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ক্লাবের সদস্য মনির হোসেন বাবুল, আবদুর রহমান বেপারী, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার, দৈনিক এদিন প্রতিনিধি ছায়েদ হোসেন ইয়াছিন,রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাবের সদস্য ও আগামীর সময় প্রতিনিধি রায়হানুর রহমান, ক্লাবের সদস্য মাওলানা এমরান হোসেন, ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সবুজ, রেদোয়ান নাঈম,মো. তারেক, আকবর হোসেন, ফজলে রাব্বি,পারবেজ হোসেন সহ সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়