শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২২:৩৬

মতলব উত্তরে ফ্রিজ ও টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে ফ্রিজ ও টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মতলব উত্তর উপজেলার মান্দারতলী যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফ্রিজ ও টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে মান্দারতলী মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।

বিশিষ্ট সমাজসেবক জয়নুল আবেদীন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আনোয়ারপুর স্পোর্টস ক্লাব ও মিলারচর একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ২-১ গোলে আনোয়ারপুর স্পোর্টস ক্লাবকে পরাজিত করে মিলারচর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক জিতু বলেন, খেলাধুলা শুধু সংস্কৃতি ও বিনোদনের মাধ্যম নয়, বরং সুস্থ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। এর মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব। বর্তমানে আমাদের সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটছে। এসব সামাজিক ব্যাধি থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা প্রকৃতপক্ষে দেশের মঙ্গল চায় না। মতলবে কেউ এমন অপচেষ্টা চালালে সবাইকে সঙ্গে নিয়ে তার কঠোর জবাব দেয়া হবে।

খেলাশেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নুরুল হক জিতুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়