প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:৩৪
শিশুদের বল দিলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর স্টেডিয়ামে খেলা
|আরো খবর
দেখাশেষে ফেরার পথে শিশুদের আবদারে ফুটবল তুলে দিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে স্টেডিয়ামের গেটে অপেক্ষমান শিশুরা তাদের খেলার জন্য সংসদ সদস্যের কাছে বলের আবদার জানায়।
জানা গেছে, শিশুরা বিভিন্ন এলাকায় বসবাস করলেও একসঙ্গে খেলাধুলা করে।
এর আগে শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষদিকে মাঠে প্রবেশ করে ম্যাচ উপভোগ করেন শেখ ফরিদ আহম্মেদ মানিক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সচিব জসিম উদ্দিন খান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাইসহ অন্য ক্রীড়া সংগঠকরা।








