প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:৪৬
আজ সমাজসেবক মকবুল আহমেদ পাটোয়ারীর কুলখানি

চাঁদপুর শহরের মীর শপিং কমপ্লেক্সের বিশিষ্ট ব্যবসায়ী, মিনারা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী লায়ন কামরুল হাসানের পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম মকবুল হোসেন পাটোয়ারীর স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ জুমা চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামের পাটোয়ারী বাড়িতে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ এলাকাবাসীকে পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।








