সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২২:৩৫

মেধার দীপ্তিতে আলোকিত বিকেল

পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রাথমিক শিক্ষার উর্বর ভূমি থেকে মেধার আলো ছড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণিল, আনন্দঘন ও আবেগপ্রবণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতকার্য কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

দুপুর গড়িয়ে যখন সোনালী রোদের আলো চারপাশকে স্নিগ্ধ করে তুলেছিলো, ঠিক তখনই একে একে আসন গ্রহণ করে বিদ্যালয়ের মেধাবী মুখগুলো। তাদের চোখে-মুখে ছিলো ভবিষ্যতের স্বপ্ন এবং বিজয়ের দীপ্তি। কৃতী শিক্ষার্থীদের গলায় ফুলের মালা ও হাতে ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি তাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। আমন্ত্রিত অতিথিদের স্নেহাশ্রু আর পিতা-মাতার গর্বিত হাসিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ এক সুন্দর আবহে রূপ নেয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক ধ্রুব রাজ বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চাঁদপুর সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন একদল বিশিষ্ট শিক্ষানুরাগী এবং গুণীজন যথাক্রমে আলহাজ্ব মো. আলী হোসেন (প্রধান শিক্ষক, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়),​ শাহিন সুলতানা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়),​ গোপাল চন্দ্র সাহা (পরিচালক, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি),​জুলফুর রহমান (প্রধান শিক্ষক, বিষ্ণুদি সরকারি প্রাথমিক বিদ্যালয়),​ বিএম ওমর ফারুক (বিশিষ্ট কবি, গীতিকার ও বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি),​ জাকির হোসেন খান শিপন (সহ-সভাপতি),​মোহাম্মদ হোসাইন (সহ-সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক, মধুসূদন উচ্চ বিদ্যালয়),​পারভীন বেগম (সদস্য, বিদ্যালয় পরিচালনা পরিষদ) ও ​ইউশা শেখ (বিশিষ্ট ব্যবসায়ী)।

​এছাড়া অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গর্বিত পিতা-মাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকসমাজ এবং কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদা আতিক রোজী বলেন, প্রাথমিক শিক্ষা হলো মানবজীবনের সবচেয়ে শক্ত ভিত। আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দেবে। সভাপতির বক্তব্যে ধ্রুব রাজ বণিক শিক্ষার্থীদের নিয়মিত অধ্যাবসায়ের পাশাপাশি নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার তাগিদ দেন। অন্যান্য অতিথিও প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

​পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে এই আনন্দময় সংবর্ধনা অনুষ্ঠানটির সার্থক সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়