মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮

সাংবাদিক এস এম সোহেলের বাবা শফিক তাইনি আর নেই

সাংবাদিক এস এম সোহেলের বাবা শফিক তাইনি আর নেই
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক এস এম সোহেলের বাবা শফিক তাইনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে পুরান বাজার মমিনবাগ এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) ফজরের নামাজশেষে পুরান বাজার মধ্য শ্রীরামদী পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

এদিকে, সাংবাদিক এস এম সোহেলের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চাঁদপুর প্রেসক্লাব এবং চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পৃথক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়