বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২০:৫২

হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাজীগঞ্জ ব্যুরো।।
হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাজীগঞ্জে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিশেষে সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার বিভিন্ন ধাপ তুলে ধরে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত পরিষ্কার রাখার সুঅভ্যাস ছোটবেলা থেকেই শিশুদের মাঝে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আফছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পাপিয়া সুলতান কাকলি ও প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ। এছাড়া বিভিন্ন দপ্তরের সুধীজন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়