শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২৩:১৪

শাহরাস্তিতে বাস চাপায় সৌদি প্রবাসীর মৃত্যু

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে বাস চাপায় সৌদি প্রবাসীর মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী সৌদি প্রবাসী আল আমিন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে সৌদি প্রবাসী আল আমিন মোটরসাইকেলযোগে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে দুর্ঘটনা কবলিত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আল আমিনের সহযাত্রী হৃদয় (১৯) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আল আমিনের ভাই বাহার উদ্দিন জানান, আল আমিন সৌদি প্রবাসী, তার একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানের জন্মদিনের কেক কিনতে হাজীগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনায় কবলিত হয়। আগামী রবিবার (১১ অক্টোবর) তার সৌদি আরব যাওয়ার কথা ছিলো। হাজীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ শাহরাস্তি থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে শাহরাস্তি থানা পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়