শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২২:৫৬

মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুরে আটক ২৬

আব্দুল্লাহ আল মামুন।।

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৯ জনকে গ্রেফতার এবং রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার, চাঁদপুরের সার্বিক দিকনির্দেশনায় জেলার সব থানায় একযোগে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় ১৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের অনেকেই রাতে ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর থানায় মাদক মামলায় ২ জন, হাইমচরে কিশোর গ্যাংয়ের ২ জন, ফরিদগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ জন ও মাদক মামলায় ১ জন, মতলব দক্ষিণে মাদক মামলায় ২ জন, মতলব উত্তরে ৩ জন, হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ১ জন ও মাদক মামলায় ১ জন, শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের ৫ জন এবং কচুয়ায় মাদক মামলায় ১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ও গ্রেফতার ২৬ জনের বিরুদ্ধে অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়