শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২১:৪৬

রাজরাজেশ্বর ইউনিয়নে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
রাজরাজেশ্বর ইউনিয়নে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে শত শত নবী প্রেমিক সুন্নী মুসলমানের অংশগ্রহণে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে অনুষ্ঠিত হয় এই জশনে জুলুছ। শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ৮টায় স্থানীয় পাটওয়ারী বাজারে সকলে জমায়েত হয় এবং এখান থেকে জুলুছ বের হয়। জুলুছে চিরারচর আল হাসানি ওয়াল হোসাইনী সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসাসহ আরও বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামা এবং স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উল্লেখযোগ্য যারা উপস্থিত ছিলেন তাঁরা হচ্ছেন : আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আল আমিন আজহারি, স্থানীয় পাটোয়ারী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলম, মাওলানা আনোয়ার হোসেন শ্বাজুলী, হাফেজ মাওলানা দীদার হোসাইন, চোকদার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আরমান হোসাইন, নূরে আলম নাদীম, মামুন আহমেদ, চোকদার বাড়ির সাবেক ইমাম মাওলানা জাহাঙ্গীর হোসেন নকশবন্দী, এলাকার মুরুব্বি আইজল হোসেন চোকদার, আবু বকর বেপারী, সবুজ আহমেদসহ আরো অনেকে।

বর্ণাঢ্য এই জুলুছ পাটোয়ারী বাজার থেকে শুরু হয়ে পায়ে হেঁটে আসকা বাজার পর্যন্ত, তারপর আবার পাটোয়ারী বাজার প্রদক্ষিণ করে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ হয়ে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় হয়ে সাবেকচেয়ারম্যান আবুল হোসেন প্রধানিয়ার কান্দি হয়ে নদীর পাড় এসে নৌকায় করে সখিপুর শরিয়তপুর চেয়ারম্যান স্টেশন বাজার হয়ে কুমার বাহাদুর হয়ে, দেওয়ান বাজার, মোল্লা বাজার হয়ে সোবহান মুন্সিরঘাট পর্যন্ত এসে শেষ হয় নদী পথে। তারপর পায়ে হেঁটে পাটোয়ারী বাজার জামে মসজিদে এসে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত হয়। সবশেষে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়