প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২৩:২২
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়াকুব হোসেন (৪৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় উপজেলার ভোলদিঘী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব হোসেন ভোলদিঘী পূর্বপাড়া পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভোলদিঘী বাজারে ডেকোরেটরের ব্যবসা করে আসছিলেন।
|আরো খবর
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশপাশের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইয়াকুব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার শোকসন্তপ্ত পরিবার।








